বাগীশিক পদুয়া ইউনিয়ন সংসদ এর বার্ষিক বনভোজন ও মিলন মেলা ২০২৬ সুসম্পন্ন
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) লোহাগাড়া উপজেলা সংসদের আওতাধীন পদুয়া ইউনিয়ন সংসদের উদ্যোগে বার্ষিক বনভোজন ও মিলনমেলা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে পদুয়া হাইস্কুল মাঠ সংলগ্ন এলাকায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সকাল থেকে রান্নার আয়োজন ও সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়। পরে নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীরা একসঙ্গে মধ্যাহ্নভোজ গ্রহণের পর মিলনমেলা অনুষ্ঠান শুরু করেন।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বাগীশিক লোহাগাড়া উপজেলা সংসদের উপদেষ্টা শিক্ষাবিদ মাষ্টার সুনীল কুমার চৌধুরী বিএসসি। শুভ আশীর্বাদক হিসেবে বক্তব্য রাখেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সহ-দপ্তর সম্পাদক শিক্ষক সুমন মজুমদার (হিরো)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগীশিক পদুয়া ইউনিয়ন সংসদের প্রধান উপদেষ্টা ডা. শুভাশীষ রায়। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক লোহাগাড়া উপজেলা সংসদের সভাপতি শ্রী মধু কান্তি দাশ, সাধারণ সম্পাদক সাংবাদিক খোকন সুশীল, অর্থ সম্পাদক শ্রী রুবেল দাশ এবং দপ্তর সম্পাদক শিক্ষক বাপ্পা দাশ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাগীশিক পদুয়া ইউনিয়ন সংসদের উপদেষ্টা ব্যাংকার আশীষ কুমার ধর, শিক্ষক বাদল কান্তি নাথ, শিক্ষক নয়ন মনি সিকদার, প্রধান পৃষ্ঠপোষক ব্যবসায়ী মিন্টু দাশ, পৃষ্ঠপোষক বাবু সানু ধর ও দিদুল সিকদার প্রমুখ।
বাগীশিক পদুয়া ইউনিয়ন সংসদের সভাপতি ব্যবসায়ী শ্রী কনক ধরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিক্ষক পলাশ দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি অ্যাডভোকেট রনজয় মিত্র, দয়াল কৃষ্ণ দাশ, সহ-সাধারণ সম্পাদক রিপন দাশ ও অরুণ বসাক, অর্থ সম্পাদক রাসেল পাল, সাংগঠনিক সম্পাদক আশীষ জলদাশ, সহ-সাংগঠনিক সম্পাদক স্বরূপ দাশ, সাংস্কৃতিক সম্পাদক সনজয় সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক স্বরূপ জলদাশ, মহিলা বিষয়ক সম্পাদক সুইটি চৌধুরী, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক বিধান দাশ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শান্তু ধর এবং কার্যনির্বাহী সদস্য সুবল দাশ ও অঞ্জু ঘোষ প্রমুখ।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী কয়েক মাসের মধ্যে বাগীশিক পদুয়া ইউনিয়ন সংসদের আওতাধীন সকল গীতা শিক্ষার্থীদের নিয়ে তীর্থ ভ্রমণের আয়োজন করা হবে। এছাড়াও অনলাইনভিত্তিক স্বর্ণপদক গীতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণসহ বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.