গীতা শিক্ষার প্রসারে আলকরণ গীতা বিদ্যাপীঠে সচেতন সনাতনী নাগরিক সমাজের গীতা ও স্ট্যান্ড বিতরণ
চট্টগ্রামের আলকরণ দোভাষ কলোনির শ্রীশ্রী রাম ঠাকুর মন্দির প্রাঙ্গণে অবস্থিত আলকরণ গীতা বিদ্যাপীঠে গীতা ও গীতা স্ট্যান্ড বিতরণ করা হয়েছে। সচেতন সনাতনী নাগরিক সমাজ চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে গত ১৩ মার্চ (শুক্রবার) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিরা বলেন, গীতার আদর্শ ধারণ করে জীবন পরিচালনা করা উচিত। গীতা শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা গ্রহণের মাধ্যমে তরুণ প্রজন্মকে সঠিক ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করা সম্ভব। এতে সমাজে সচেতনতা বাড়বে এবং ধর্মান্তরিত হওয়ার প্রবণতাও কমে আসবে। তারা আরও বলেন, সনাতনী পরিবারে গীতা শিক্ষার অভাবের কারণে অনেক ক্ষেত্রে বিভিন্ন কুসংস্কার বিরাজ করছে, যা সমাজে বিভাজন সৃষ্টি করে। শিশুদের হাতে পবিত্র গীতা তুলে দিয়ে তাদের ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে হবে। গীতা শিক্ষার প্রসারের মাধ্যমে সমাজে ঐক্য ও মূল্যবোধ জোরদার করা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন সচেতন সনাতনী নাগরিক সমাজ চট্টগ্রাম মহানগরের উপদেষ্টা সুমন মল্লিক ও লিটন দে, সভাপতি টিংকু বিশ্বাস, সাধারণ সম্পাদক রনি মহাজন (সৌরভ), পিংকি দত্ত ও অঞ্জন চৌধুরী। এছাড়া বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের প্রচার সম্পাদক সুমিত সিকদার, হিসাবরক্ষক সম্পাদক বাবু দত্ত, আলকরণ গীতা বিদ্যাপীঠ কমিটির দেবব্রত চৌধুরী (দেবু), রতন সেন, গীতা শিক্ষিকা পিংকি ও অন্বেষা চৌধুরী উপস্থিত ছিলেন।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.