চ্যানেল ওম নিউজ ডেস্ক
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) পদুয়া ইউনিয়ন সংসদের পক্ষ থেকে বাগীশিকের কেন্দ্রীয় প্রশিক্ষক ও লোহাগাড়া উপজেলা গীতা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রকাশ নাথ অপুকে বাৎসরিক দিনপঞ্জি উপহার প্রদান করা হয়েছে।
এ সময় বাগীশিক পদুয়া ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক পলাশ দাশ সৌজন্য সাক্ষাতে তাঁর হাতে দিনপঞ্জিটি তুলে দেন।
উল্লেখ্য, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) দেশের বিভিন্ন স্থানে গীতা শিক্ষা ও নৈতিক শিক্ষা বিস্তারে নানা কার্যক্রম পরিচালনা করে থাকে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.