শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামসুন্দর জিও মন্দিরের দুটি দানবাক্স ভেঙে অর্থ লুটের ঘটনা ঘটেছে। দানবাক্স দুটিতে অন্তত একলাখ টাকা ছিলো বলে দাবি করেছেন মন্দিরের দায়িত্বশীলরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে শহরের পালং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মন্দির কর্তৃপক্ষ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে প্রথমে বাহিরের দানবাক্সটি ভাঙা দেখতে পায় পুরোহিত বিশ্বজিৎ চক্রবর্তী। এরপর তিনি ভেতরে প্রবেশ করলে দেখতে পান মন্দিরের গ্রিল কাটা ও ভেতরের দানবাক্সটি ভেঙেও টাকা লুট করা হয়েছে। এছাড়াও পাশের কালিমন্দিরের লোহার গ্রিলের তালা ভাঙা দেখতে পান তিনি। বিষয়টি স্থানীয়দের জানালে তারা এসে পুলিশকে খবর দেয়। মন্দিরের দানবাক্সদুটিতে অন্তত একলাখ টাকা ছিলো দাবী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র দেবনাথ।