চ্যানেল ওম নিউজ ডেস্ক
চট্টগ্রাম সিটি করপোরেশনের অবসরপ্রাপ্ত পরিচ্ছন্ন কর্মকর্তা, চসিক একাদশের প্রাক্তন প্রশিক্ষক, চসিক পুজা উদযাপন পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক, সোনালী অতীত ক্লাবের সহ -সভাপতি, চট্টগ্রাম প্রাক্তন ফুটবল সমন্বয় কমিটির সহ-সভাপতি সর্বোপরি চট্টগ্রাম তথা বাংলাদেশের ফুটবল অঙ্গণের উজ্জ্বল নক্ষত্র সুজিত সিংহ (পকাশ গণেশ) গতকাল সকাল ৬ টায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চট্টগ্রাম নগরীর এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ওঁ দিব্যান্ লোকানো স্ব গচ্ছতু)। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি বেশ কিছু দিন ধরে জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দু-পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। ওনাকে গতকাল দুপুর ১২.৩০ মিনিটে ধর্মীয় ও যথাযোগ্য মর্যাদায় নগরীর বলুয়ারদিঘীস্থ মহা স্মশানে দাহ করা হয়। ওনার এই অকাল প্রয়াণে সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি এড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী ও সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, চট্টগ্রাম প্রাক্তন ফুটবল সমন্বয় কমিটির সভাপতি নন্দী রাম লাল লাতু, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সোনালী অতীত ক্লাবের সভাপতি আশীষ ভদ্র, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মিলন, ফুটবল খেলোয়াড় সমিতি’র ভারপ্রাপ্ত সভাপতি আবু সরোয়ার চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কিশোর দত্ত মানু, চট্টগ্রাম ফুটবল রেফারি এসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুল হান্নান মিরন ও আবুরখীল খেলোয়াড় সমিতির সভাপতি সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু ও সাধারণ সম্পাদক সত্যজিত বড়ুয়াসহ সাবেক ফুটবলার মো. রফিক, শৈবাল বড়ুয়া, দীপক বড়ুয়া, উজ্জ্বল বড়ুয়া ও সাজীব বিকাশ বড়ুয়া টুটুল আরো একাধিক ফুটবলার ও ক্রীড়া সংগঠকবৃন্দ গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।