চ্যানেল ওম নিউজ ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমে সহায়তার লক্ষ্যে সনাতন বিদ্যার্থী সংসদ–বাংলাদেশ (এসভিএস) এর পক্ষ থেকে ২৫ হাজার ৫০০ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, অনুদানের সম্পূর্ণ অর্থ এসভিএস বাংলাদেশের সদস্যদের নিকট থেকে স্বেচ্ছায় সংগৃহীত। অনুদান প্রদান অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রী মনোজ দত্ত (সাংগঠনিক সম্পাদক, এসভিএস বাংলাদেশ), শ্রী কেশব ভারতী (সাংগঠনিক সম্পাদক, এসভিএস বাংলাদেশ), শ্রী রাজ ঘোষ রান্টু (সহ-সাংগঠনিক সম্পাদক, এসভিএস বাংলাদেশ), শ্রী তিয়াস সরকার (সাধারণ সম্পাদক, এসভিএস ঢাকা বিশ্ববিদ্যালয়), শ্রী অঙ্কুর ঘোষ (সহ-সভাপতি, এসভিএস সূত্রাপুর, ঢাকা), শ্রী জয়রূপ মজুমদার (সহ-সভাপতি, এসভিএস ঢাকা কলেজ), শ্রী নিরঞ্জন কুমার (সাধারণ সম্পাদক, এসভিএস ঢাকা কলেজ) এবং শ্রী নয়ন কৃষ্ণ দাস (সভাপতি, এসভিএস সরকারি বাঙলা কলেজ, ঢাকা)।
সংগঠনটির পক্ষ থেকে জরুরি সময়ে তাৎক্ষণিক সহায়তা প্রদানকারী সদস্যদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সনাতন ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে সনাতন বিদ্যার্থী সংসদ–বাংলাদেশ।