মিলন বৈদ্য শুভ, রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজান-৬ আসনের বিএনপির মনোনীত পদপ্রাপ্ত সাবেক সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে সনাতনী সম্প্রদায়ের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি সৌহার্দ্যপূর্ণ ও সম্প্রীতির পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ আলী সুমন এবং পবিত্র গীতা পাঠ করেন ডা. সুপন বিশ্বাস (শঙ্করেশ)। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান-৬ আসনের সাংসদ ও বিএনপির পদপ্রাপ্ত নেতা জনাব আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নরুল হুদা এবং যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত। চট্টগ্রাম উত্তর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রোটারিয়ান জুয়েল চক্রবর্ত্তী, সাবেক পিপি অ্যাডভোকেট এনামুল হক, বিএনপির কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এম এ হামিদ, কেন্দ্রীয় বিএনপির সদস্য সুশীল বড়ুয়া, চট্টগ্রাম উত্তর জেলা সনাতনী সংগঠনের আহ্বায়ক লিটন মহাজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত। বাগীশিক রাউজান শাখার সম্মানিত সভাপতি ও দক্ষিণ রাউজান উপজেলা পুজা উদযাপন পরিষদের উপ কমিটির সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বিটু দে এ সময় সহ-সাধারণ সম্পাদক টিপু দে, টিটু চৌধুরী, জিকু দে, হিমাদ্রী পাল (ইমন), সাংগঠনিক সম্পাদক বাপ্পা কুমার দাশ,পাবেল চৌধুরী, শ্রীমান দাশ শুভ,নিলয় ভট্টাচার্য, অনিক দাশ গুপ্ত ( শুভ ) দূর্জয় পাল, চন্দন দাশ, রাজু দাশ, অর্থ সম্পাদক রূপন বিশ্বাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দীপক তালুকদার, সাধারণ সম্পাদক বিপ্লব দাশ, অর্থ সম্পাদক ভোমর দাশ এবং
মতবিনিময় সভায় রাউজানের বিভিন্ন মঠ ও মন্দির থেকে আগত সনাতনী সমাজের বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। সভায় সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশা নিয়ে আলোচনা হয়। বক্তারা পারস্পরিক সম্প্রীতি, ধর্মীয় সহাবস্থান ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ এ ধরনের মতবিনিময় সভা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
বাংলাদেশ
রাউজান-৬ আসনের বিএনপির মনোনীত গিয়াস উদ্দিন কাদেরে চৌধুরী সঙ্গে সনাতনী সম্প্রদায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত
January 31, 2026
24 Views
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.