প্রত্যয় দত্ত
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী পুটিবিলা নাথপাড়া সার্বজনীন শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মন্দিরের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১৫ ও ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, অর্থাৎ ২৯ ও ৩০ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার ও শুক্রবার) দুই দিনব্যাপী সর্বজনীন মহতী মানব ধর্ম সম্মেলন ও অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহা নামযজ্ঞ অনুষ্ঠিত হবে।
মহা নামযজ্ঞে পৌরহিত্য করবেন ঋষিপুত্র শ্রীমৎ স্বামী মহানন্দ পুরী মহারাজ।
এতে দেশবরেণ্য বিভিন্ন নামসংপ্রদায়ের সাধকগণ নামসুধা বিতরণ করবেন। অংশগ্রহণকারী সম্প্রদায়গুলো হলো—
শ্রী শ্রী ভবা পাগলা সম্প্রদায়, সাতক্ষীরা (মাস্টার শ্রী দীনবন্ধু মণ্ডল)
শ্রী শ্রী প্রভু নিত্যানন্দ সম্প্রদায়, ভোলা (মাস্টার শ্রী বাবলু দে)
শ্রী শ্রী নন্দদুলাল সম্প্রদায়, কিশোরগঞ্জ (মাস্টার শ্রী মতিলাল দাশ)
শ্রী শ্রী দয়ালকৃষ্ণ সম্প্রদায়, খুলনা (মাস্টার শ্রী সুনীল শীল)
আয়োজক কমিটি জানিয়েছে, মহা নামযজ্ঞের প্রতিটি পর্বে ধর্মপ্রাণ ভক্তবৃন্দ ও সর্বস্তরের মানুষকে সপরিবারে উপস্থিত থাকার জন্য সাদরে আমন্ত্রণ জানানো হচ্ছে।
উৎসব অঙ্গন: শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণ, পুটিবিলা নাথপাড়া, লোহাগাড়া, চট্টগ্রাম।