সার্বজনীন শ্রীশ্রী মা দুর্গা মন্দিরের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানামযজ্ঞ ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান
সার্বজনীন শ্রীশ্রী মা দুর্গা মন্দিরের ২০৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমদ্ভাগবত পাঠ প্রতিযোগিতা, ধর্মসভা ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হবে।
আয়োজকদের জানানো হয়, আগামী ২৫, ২৬ ও ২৭ মাঘ ১৪৩২ বাংলা (০৮, ০৯ ও ১০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) রবি, সোম ও মঙ্গলবার মন্দির প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত শ্রীমদ্ভাগবত পাঠ, ধর্মীয় আলোচনা, কীর্তন ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ভক্তদের জন্য আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করা হবে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট ধর্মীয় বক্তা, পুরোহিত ও কীর্তনীয়া অংশগ্রহণ করবেন। পাশাপাশি শিশু-কিশোরদের জন্য শ্রীমদ্ভাগবত পাঠ প্রতিযোগিতাসহ নানা ধর্মীয় প্রতিযোগিতার আয়োজন রাখা হয়েছে।
সার্বজনীন শ্রীশ্রী মা দুর্গা মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, ধর্মপ্রাণ ভক্ত ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবকে সফল ও সার্থক করে তোলাই তাদের মূল লক্ষ্য। আয়োজকরা সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও ধর্মপ্রাণ মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থেকে মহাযজ্ঞ ও ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.