চ্যানেল ওম নিউজ ডেস্ক
আর্ন্তজাতিক শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ পরমহংস শ্রীমৎ স্বামী তপনানন্দগিরী মহারাজ এর উপস্থিতিতে “ভূজপুর সার্বজনীন জ্যোতিশ্বরানন্দ কেন্দ্রীয় গীতা মন্দির” এর ১৬তম বার্ষিক বিশ্বশান্তি গীতাযজ্ঞ, ধর্মসভা, মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা আগামী ২৬শে জানুয়ারী রোজ সোমবার ২০২৬ ইংরেজি প্রতি বছরের ন্যায় এবারও মহাসমারোহে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে ক্লাবের সভাপতি লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই এর সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা, চশমা বিতরণ, ব্লাড গ্রুপিং এইচবিএসএজি টেস্ট, ডায়বেটিস টেস্ট এর আয়োজন করা হয়েছে। উক্ত মাঙ্গলিক অনুষ্টানমালায় সকল ভক্তবৃন্দ, সকল সংগঠনের সন্মানিত নেতৃবৃন্দ/ সদস্যবৃন্দ, বিভিন্ন মঠমন্দিরে ধর্মপ্রান নর/ নারী ভক্তবৃন্দ ও ধর্মবর্ণ নির্বিশেষ সকলকে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা ও অনুষ্টানের সাফল্য মন্ডিত করার জন্য বিনয়ের সাথে আহ্বান জানিয়েছেন ভূজপুর সার্বজনীন জ্যোতিশ্বরানন্দ কেন্দ্রীয় গীতা মন্দিরের সভাপতি রনজিত কুমার শীল।