চ্যানেল ওম নিউজ ডেস্ক
গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্যপ্রার্থী এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিকের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে তার করা আপিলের শুনানি শেষে কমিশন প্রার্থিতাকে মঞ্জুর করে।
প্রার্থিতা বৈধ হওয়ায় তিনি গোপালগঞ্জ-৩ আসনের নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন। এতে ওই আসনের প্রতিযোগিতা আরও বহুমাত্রিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রার্থিতা মঞ্জুর হওয়ার পর এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা প্রকাশ করেন।
বাংলাদেশ
গোবিন্দ চন্দ্র প্রামাণিককে গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধ ঘোষণা
January 16, 2026
29 Views
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.