সঞ্জয় দত্ত
বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেনের রোগমুক্তি কামনায় বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের কার্যালয়ে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের কার্যালয়ে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. অপূর্ব ধর।

প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সিনিয়র সহ-সভাপতি লায়ন প্রদীপ চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. বিবরণ দাশ, সহ-সাধারণ সম্পাদক সোহেল দাশ, সহ-অর্থ সম্পাদক রাজেশ পাল, সহ-সাংগঠনিক সম্পাদক অনিল আচার্য্য, প্রকাশনা বিষয়ক সম্পাদক শুভদ্বীপ চক্রবর্তী, বাকলিয়া থানা সংসদের সভাপতি তুষার মজুমদার, সাধারণ সম্পাদক ডা. অনিমা পাল, ফটো সাংবাদিক সমীরণ পালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেনের দ্রুত সুস্থতা কামনা করে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য প্রত্যাশা করেন।

সভায় বক্তারা বলেন, “লায়ন অসিত সেন শুধু একজন বীর মুক্তিযোদ্ধাই নন, তিনি আমাদের সংগঠনের অভিভাবকতুল্য একজন মানুষ। তাঁর সাহস, ত্যাগ ও আদর্শ আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।”
সভা শেষে বিশেষ প্রার্থনার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।