চ্যানেল ওম নিউজ ডেস্ক
‎বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের তত্ত্বাবধানে চট্টগ্রাম উত্তর জেলা সংসদ কর্তৃক আয়োজিত বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা-২৫ চট্টগ্রাম উত্তর জেলাধীন মিরসরাই, সন্দ্বীপ, সীতাকুণ্ড, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া সাতটি উপজেলায় ০৯ ই জানুয়ারী রোজ শুক্রবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত অভিন্ন প্রশ্নপত্রে ১৬ টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষা চলাকালীন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি লায়ন শুভাশিষ চৌধুরী, সিঃ সহ সভাপতি মাস্টার শিবু কুমার দাশ, সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী' নেতৃত্বে কেন্দ্র পরিদর্শন করেন সংগঠনের সহ সভাপতি লায়ন বরুণ আচার্য বলাই, বিপ্লব পাল চৌধুরী, টিটু কুমার দে। আরো উপস্থিত ছিলেন লায়ন সমীর মহাজন, শিক্ষক স্বপন সাহা, অধ্যাপক সুব্রত কুমার নাথ, রাসকিন চৌধুরী, লায়ন পরিমল দাশ, সৈকত দেবনাথ সবুজ পাল, ত্রিদীপ সাহা, ছোটন দাশ, শিক্ষক সঞ্চয় চৌধুরী, উজ্জ্বল ভৌমিক, সহযোগী অধ্যাপক রুপন দাশ, কৃষ্ণ আচার্য, রনজিৎ নাথ, প্রিন্স ভৌমিক, সুমি দে
‎ডাঃ সুমন দাশ, ডাঃ মিলন দাশ, প্রিয়ম দে, দীপঙ্কর চক্রবর্তী প্রমূখ। পরীক্ষা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সম্মানিত কর্মকর্তাবৃন্দ শিক্ষকবৃন্দ, অবিভাবকবৃন্দ, প্রশাসন ও সংশ্লিষ্টদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আপনাদের আন্তরিক প্রচেষ্টা, নিষ্ঠা ও সার্বিক সহযোগিতার ফলে নির্ধারিত কেন্দ্রে আয়োজিত গীতা পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। পরীক্ষা আয়োজন থেকে শুরু করে তদারকি, শৃঙ্খলা রক্ষা ও পরীক্ষার্থীদের সহযোগিতায় আপনারা যে দায়িত্বশীলতা, ধৈর্য ও আন্তরিকতার পরিচয় দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনাদের সম্মিলিত প্রচেষ্টাই এই গুরুত্বপূর্ণ আয়োজনকে সফল করে তুলেছে। এই মহতী কাজে আপনাদের নিরলস সহযোগিতা ও আত্মনিয়োগের জন্য গীতা শিক্ষা বোর্ড ও বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। ভবিষ্যতেও আপনাদের এ ধরনের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। সকলের সুস্বাস্থ্য, সাফল্য ও মঙ্গল কামনা করছি।