আর্তমানবতার সেবায় নিয়োজিত মানবিক সংগঠন, বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতাঞ্চু এলাকায় ২য় ধাপে উত্তরবঙ্গের শেষ জেলা নীলফামারীর পলাশবাড়ীতে বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বাবু প্রমিত বড়ুয়ার জনির নেতৃত্বে ১০৫ টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি প্রমিত বড়ুয়া জনি। সিনিয়র সহ-সভাপতি শরন বড়ুয়া। কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক শুভ বড়ুয়া, ও দক্ষিণ জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জিতু বড়ুয়া এবং প্রিতম চৌধুরী। আরও উপস্থিত ছিলেন অত্র সংগঠনের কল্যাণমিত্র পরম পূজনীয় সুশীলপ্রিয় ভিক্ষু। নিলফামারী বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ সুনিতিপ্রিয় ভিক্ষু অত্র এলাকার চেয়ারম্যান সাহেব ৩ জন মেম্বার এবং বিহার কমিটির সভাপতি বাবু উত্তম বড়ুয়া সহ অত্র এলাকার গ্রামবাসীরা।
কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রমিত বড়ুয়া জনি বলেন আমরা সব সময় সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এবার উত্তরবঙ্গে আমরা ২য় বারের মতো এসেছি এর আগে ২০২৫ ইং সালে আমরা ২ লক্ষ টাকার সহায়তা দিয়েছিলাম জয়পুরহাটে। আমরা মূলত চট্টগ্রাম নিয়ে কাজ করি এখন থেকে আমরা প্রতিবছর উত্তরবঙ্গে মানবিক সহায়তা নিয়ে আসবো।আপনাদের সকলের সহযোগিতায় অনুপ্রেরনায় ইতিমধ্যে আমরা ৬০ তম কার্যক্রম শেষ করতে সক্ষম হয়েছি।
এত গুলো প্রজেক্ট আমরা সুন্দর ভাবে শেষ করতে পারি আমাদের শুভাকাঙ্ক্ষী দাতাদের সহায়তায়। তাই আমাদের সকল প্রজেক্ট আমাদের দাতাদের উদ্দেশ্য উৎসর্গ করি।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.