চ্যানেল ওম নিউজ ডেস্ক
‎সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার পূর্ব সোলাপাড়া মহল্লায় অবস্থিত একটি বৈষ্ণবীয় আখড়া মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে দানবাক্সের তালা ভেঙে নগদ টাকাসহ বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি জানাজানি হলে মন্দিরপাড়া এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।
‎
‎তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার গভীর রাতে চোরেরা কৌশলে মন্দিরে প্রবেশ করে দানবাক্স ভেঙে সেখানে থাকা টাকা এবং থালা-বাসনসহ অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়। তবে দানবাক্সে থাকা টাকার পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।
‎
‎শুক্রবার সকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় ইতোমধ্যে পুলিশের পক্ষ থেকে বিশেষ তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান ওসি।