চ্যানেল ওম নিউজ ডেস্ক
সনাতন সেবক সংঘের ২৯তম গীতা বিদ্যাপীঠে গীতা প্রচার ফাউন্ডেশনের উদ্যোগে
গীতা বিদ্যাপীঠ পরিদর্শন করা হয় ও শিক্ষার্থীদের মাঝে কলম বিতরণ করা হয়। শিক্ষার্থীদের সঙ্গে হৃদ্যতাপূর্ণ মতবিনিময় আর শেষে জ্ঞানের প্রতীক ফাউন্ডেশন-এর নিজস্ব প্রিন্ট কলম বিতরণ করা হয়। কলমের গায়ে খোদিত ছিল পবিত্র বাণী—
‘ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে’
অর্থাৎ, জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই।এই কলম কেবল লেখার উপকরণ নয়—
এ যেন শ্রীমদ্ভগবদ্গীতার বাণী হৃদয়ে ধারণ করার এক পবিত্র মাধ্যম। আজ যে শিশু কলম ধরছে, আগামী দিনে সে-ই হবে ধর্ম, নীতি ও মানবতার ধারক। এই ক্ষুদ্র প্রয়াসে যদি একটিও হৃদয়ে গীতা-চেতনার প্রদীপ জ্বলে ওঠে— তবেই আমাদের শ্রম সার্থক। উল্লেখ্য, গীতা প্রচার ফাউন্ডেশন কোনো ধর্মীয় সংগঠনের প্রতিযোগী নয়। এই ফাউন্ডেশন বিশ্বাস করে—সমন্বয়ই শক্তি। সকল ধর্মীয়, সামাজিক ও সেবামূলক সংগঠনের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। ধাপে ধাপে প্রতিনিধি টিম দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত গীতা ক্লাস ও গীতা বিদ্যাপীঠ পরিদর্শন করবে,শিক্ষার্থীদের মাঝে কলম বিতরণ এবং সারাদেশব্যাপী গীতা প্রচার ও গীতা-চেতনা বিস্তারে কার্যকর ভূমিকা রাখবে—এই আমাদের দৃঢ় অঙ্গীকার।সকলের আশীর্বাদ, সহোযোগিতা ও সহানুভূতি কাম্য।
অনুদান
গীতা প্রচার ফাউন্ডেশনের উদ্যোগে গীতা বিদ্যাপীঠ পরিদর্শন করা হয় ও শিক্ষার্থীদের মাঝে কলম বিতরণ
January 3, 2026
28 Views
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.