চ্যানেল ওম নিউজ ডেস্ক
সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপি মিডিয়া সেলের প্রধান অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে তারেক রহমানের বৈঠক হয়। বৈঠকে তারেক রহমান বলেন, তিনি কোনোভাবেই সংখ্যালঘু বিভাজনের রাজনীতিতে যেতে চান না।
এ বিষয়ে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য সুব্রত চৌধুরী বলেন, বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ৫ আগস্ট পরবর্তী সময়ে যে চ্যালেঞ্জগুলো সামনে এসেছে, সেগুলো মোকাবিলা করে কীভাবে সামনে এগিয়ে যাওয়া যায়—সে বিষয়েও মতবিনিময় হয়।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.