দীপু চন্দ্র ও ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে
দীপু চন্দ্র দাস ও ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত শেষ করে মামলা দুটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
প্রেস সচিব বলেন, দীপু চন্দ্র দাসের নির্মম হত্যাকাণ্ডকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। একইসঙ্গে ওসমান হাদি হত্যার ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য বা ‘ভাইটাল ক্লু’ পাওয়া গেছে এবং ইতোমধ্যে একাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে উভয় মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.