টমাস দেব নাথ,
গত ১৯ ডিসেম্বর রোজ শুক্রবার সৎসঙ্গ কেন্দ্র  রুই ওমানের পক্ষ থেকে  মাস্কাট  কুরুম আল ভাজা হল রুমে  পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম শুভ জন্ম মহাউৎসব মহা সাড়ম্বরে উদযাপিত হয়েছে। পরম পুজোপাদ শ্রী শ্রী আর্চ্যদেবের আশীর্বাদে পূজনীয় সিপাই দা সৎসঙ্গ দেওঘর ঝারকান্ড ভারত থেকে এসে সমগ্র ওমান থেকে আসা গুরুভাই ও মায়েদের কিভাবে শ্রী শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে চলতে হয় এই সম্বন্ধে সবাইকে উদ্বুদ্ধ করেছেন!
সৎসঙ্গ  মঙ্গলপ্রদীপ প্রজ্বলন, শঙ্খধ্বনি, সমবেত প্রার্থনা, গ্রন্তাদিপাঠ,  ভক্তিমূলক সংগীত  ইষ্ট প্রসঙ্গ মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হয়।
বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় বিভিন্ন প্রান্ত থেকে গুরুভাই ও মায়েদের সপরিবার সকলের উপস্থিতিতে আনুষ্ঠানটি চিত্তাকর্ষক হয়।
দিনের আনুষ্ঠান মধ্যে ঠাকুরের দিব্য আলোকে আলোচনা , সাংস্কৃতিক অনুষ্ঠান, গীতার শ্লোক আবৃত্তি, সহ নানা ধর্মীয় কর্মসূচী পালিত হয়।  
পরে দুপুরে আগত  ভক্তবৃন্দের মাঝে ভান্ডারা (প্রসাদ) বিতরণ করা হয়।
বিকেলে  শ্রীশ্রীঠাকুরের সন্ধ্যা কালীন বিনতি প্রার্থনার গ্রন্তাদি পাঠ এবং জয়ধ্বনি মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।