সঞ্জয় দত্ত
নিরাপত্তাজনিত উদ্বেগে চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) কর্তৃপক্ষের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনে ঘটে যাওয়া একটি নিরাপত্তাসংক্রান্ত ঘটনার পরিপ্রেক্ষিতে রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভিসা সেন্টার বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কার্যক্রম শুরুর বিষয়ে সংশ্লিষ্টরা আনুষ্ঠানিকভাবে জানাবেন।

এদিকে, গত বৃহস্পতিবার ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামের ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনা ঘটে। বিক্ষোভ চলাকালে কিছু মানুষ আওয়ামী লীগ ও ভারতবিরোধী স্লোগান দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।