‎চ্যানেল ওম নিউজ ডেস্ক
‎আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা ২০২৬ উপলক্ষে মঞ্চে আসতে যাওয়া নাটক যুগবতার পরম পুরুষ ‘অদ্বৈতানন্দ’-এর শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মহানগরীতে। নগরীর কুম্ভমেলার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে নাটকটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
‎
‎শুভ মহরত অনুষ্ঠানের উদ্বোধন করেন ঋষিধাম ও তুলসীধামের পূজনীয় মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দপুরী মহারাজ।
‎
‎শ্রীগুরু সংঘের সহ-সভাপতি বাবু দেবাশীষ পালিতের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের সহ-সভাপতি শ্রী রাজীব সিনহা। এ সময় বক্তব্য দেন কুম্ভমেলা উদযাপন কমিটির সদস্যসচিব বাবু চন্দ্র শেখর মল্লিক ও অর্থ সচিব বাবু তড়িৎ গুহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাবু চন্দন দাশ।
‎
‎অনুষ্ঠানে মতবিনিময় করেন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাঞ্চন বিশ্বাস, বাঁশখালী শাখার সভাপতি শ্রী অলক দাশ, দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কান্তি গুহ এবং নাট্য নির্দেশক শ্রী দেবাশীষ চৌধুরী।
‎
‎এ ছাড়া পরিষদ ও কুম্ভমেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ—বাবু শুভঙ্কর দেব, বাবলা পাল, ছোটন দেব, অসীম পাল, রতন পাল, টুন্টু দাশ বিজয়, অসীম সুশীল, দীপক চৌধুরী, শিশির ঘোষ, পলাশ চৌধুরীসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‎
‎আয়োজকেরা জানান, নাটকটির মাধ্যমে আন্তর্জাতিক ঋষিকুম্ভের আধ্যাত্মিক চেতনা ও ‘অদ্বৈতানন্দ’ মহাপুরুষের দর্শন ও আদর্শ সাধারণ মানুষের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।