চ্যানেল ওম নিউজ ডেস্ক
সাতকানিয়া উপজেলার রামপুরস্থ বনিক পাড়ায় আকাশ বৃত্তি মহোৎসব এর ৫০ তম পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান মালার ২য় দিনে সকাল ৯ টায় অনুষ্ঠিত হয় বাগীশিক সাতকানিয়া উপজেলা ও পৌরসভা সংসদের সহযোগিতায় লিখিত গীতা পরীক্ষা এতে ২০০জন বাগীশিক সাতকানিয়া উপজেলা ও পৌরসভা সংসদের আওতাধীন সকল গীতা স্কুলএর শিক্ষার্থী বৃন্দ,এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের আওতাধীন আকবরশাহ থানা সংসদ পরিচালিত গীতা স্কুলে সম্মানিত গীতা প্রশিক্ষক প্রকাশ কান্তি নাথ। সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত অদ্বৈত অচুত মিশন বাংলাদেশ আয়োজনে অদ্বৈত অচুত চিকিৎসক ফোরাম বাংলাদেশ কর্তৃক পরিচালিত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। এতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন: ডা:সবুজ বরন ধর,চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, ডা: অপূর্ব ধর,ডা: বিবরণ দাশ , ডা: রিমলী দে,ডা: সীমান্ত আচার্য্য, ডা:অপূর্বা হাজারী,ডা: অসিত ধর, ডা: অপরাজিতা ধর, ঔষধ বিতরণ করেন: রাজীব ধর,মধু ধর,সুমন ধর প্রমুখ। এতে বিভিন্ন এলাকা থেকে আগত১৫০০জন গরীব রোগী কে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
অনুষ্ঠান
সাতকানিয়া উপজেলার রামপুরে আকাশবৃত্তি মহোৎসবের ৫০ তম পূর্তি উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
December 19, 2025
31 Views
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.