শ্রীমৎ স্বামী তপানন্দ পরমহংস গুরু মহারাজের ১০ম তিরোধান উৎসব উপলক্ষে ৭২ প্রহরব্যাপী কীর্তন শুরু ১৭ই ডিসেম্বর
পরমারাধ্য শ্রীমৎ স্বামী তপানন্দ পরমহংস গুরু মহারাজের তিরোধান দিবস উপলক্ষে ৭২ প্রহরব্যাপী কীর্তন শুরু ১৭ই ডিসেম্বর। এই উপলক্ষে শ্রীশ্রী কৃঞ্চকৃষ্ণ ভগবান স্মরণে নামসংকীর্তন ও নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আয়োজক সূত্র জানায়, অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে কর্ণফুলী দৌলতপুর অনন্তধাম আশ্রম স্থানে। কর্মসূচির মধ্যে রয়েছে বিশ্বশান্তি ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা, মহাসংকীর্তন, ভাগবত পাঠ এবং ভক্তদের জন্য প্রসাদ বিতরণ। পৌষ ১৪৩২ বঙ্গাব্দ অনুযায়ী ১৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ থেকে শুরু হয়ে ২৬ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রতিদিন বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অষ্টপ্রহর নামযজ্ঞ, গুরু বন্দনা ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হবে। এই মহোৎসবে চট্টগ্রাম, পটিয়া, বোয়ালখালী, ফটিকছড়ি, কুমিল্লা, সিলেট, ঢাকা, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত অসংখ্য ভক্ত, সাধু-সন্ন্যাসী ও ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করবেন। উক্ত ধর্মীয় অনুষ্ঠানে সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.