চ্যানেল ওম নিউজ ডেস্ক
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) উত্তর জেলা সংসদের মাসিক সভা ১২ ডিসেম্বর বিকাল ৫টায় বাগীশিক কেন্দ্রীয় সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার আলোচ্য বিষয় ছিল বিগত সভার প্রস্তাবনা পাস, আসন্ন বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা-২৫ সুষ্ঠভাবে সুসম্পাদিত করতে কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা, উপজেলা সমন্বয়ক নিয়ে আলোচনা। এ সময় যারা পূর্বে শপথ গ্রহণ করেননি তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ত্ব করেন সংগঠনের সভাপতি লায়ন শুভাশীষ চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মাস্টার শিবু কুমার দাশ, সহসভাপতি বিপ্লব পাল চৌধুরী, প্রিয়াশীষ চক্রবর্তী, নিকু শীল, অধ্যাপক সুব্রত কুমার নাথ, রাসকীন চৌধুরী, পরিমল দাশ, ত্রিদীপ কুমার সাহা, উজ্জ্বল ভৌমিক, মিনু দে, উজ্জ্বল চন্দ্র নাথ, সুমী চৌধুরী, সুভাষ চক্রবর্তী, অধ্যাপক রুপন কুমার দাশ, কৃষ্ণ আচার্য (নোবেল), কানাই দেব শুভ, প্রিয়ম দে প্রমূখ।