হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা পরিদর্শন করেন সচিব রিংকু কুমার শর্মা
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.
Convert this news into a shareable image card instantly.
প্রকাশিত: 7:12 সকাল, 14 ডিসেম্বর 2025
ফটিকছড়ি হাইদচকিয়াস্থ সূর্যগিরি আশ্রম নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা ২০২৫ গত ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এ সময় পরীক্ষা পরিদর্শনে আসেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট চট্টগ্রাম বিভাগের সচিব রিংকু কুমার শর্ম্মা। এ সময় আরো উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার লিটন কান্তি বিশ্বাস, স্কুল পরিচালনা ও মনিটরিং কমিটির সভাপতি পন্ডিত তরুণ কুমার আচার্য্য কৃষ্ণ, স্কুল মনিটরিং কমিটির শিক্ষা প্রতিনিধি, শিক্ষক অর্চ্চনা রানী আচার্য্য, মনিটরিং কমিটির সচিব ও স্কুল পরিচালনা শিক্ষিকা রুপনা আচার্য্য, স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রতন কুমার আচার্য্য, স্কুল মনিটরিং কমিটির অভিভাবক প্রতিনিধি সজীব দে, সূর্যগিরি আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সহসভাপতি টিটু চৌধুরী, ধীমান দাশ, কৃষ্ণবৈদ্য, ঝুমুর সর্দার।