পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠে স্বর্গীয় পণ্ডিত নিরোদ বরণ আচার্য্যের স্মরণ সভা অনুষ্ঠিত
হাইদচকিয়া সূর্যগিরি আশ্রম নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠে স্বর্গীয় পণ্ডিত নিরোদ বরণ আচার্য্যের স্মরণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। এ সময় বাগীশিক কেন্দ্রীয় সংসদ স্কুল পরিদর্শনে আসেন। পরিদর্শনে এসে স্কুলের কার্যক্রম, নিয়মানুবর্তিতা, স্কুলের শিক্ষার্থীদের সুআচরণ সহ নানাবিধ দিক দেখে সন্তুষ্ট প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদ উপদেষ্টা ও জনতা ব্যাংক পিএলসি’র সাবেক উপ-মহাব্যবস্থাপক লায়ন শম্ভুনাথ দাশ, বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রনি, বাগীশিক কেন্দ্রীয় সংসদের সহ-মহিলা সম্পাদিকা শিল্পী চৌধুরী, সুচিত্রা ধর, ডা. বনানী শেখর রুদ্র, শ্রী প্রকাশ নাথ অপু, সূর্যগিরি আশ্রম পরিচালনা পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সেক্রেটারী টিটু চৌধুরী, ধীমান দাশ, কৃষ্ণবৈদ্য, মানিক বড়ুয়া। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বাগীশিক উপজেলা সংসদের সভাপতি মানস কান্তি চক্রবর্তী। বাগীশিক উপজেলা সংসদের সাংগঠনিক সম্পাদক আদিত্য সৈকতের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় লায়ন শম্ভুনাথ দাশ বলেন, বাগীশিকের পৃষ্ঠপোষকতায় ও অনুমোদিত পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠ পরিদর্শন করে আমরা অত্যন্ত আনন্দিত। বিশেষ করে কোমলমতি শিশুকিশোরদের অভিভাবক সংশ্লিষ্টদের উপস্থিতি আমাদের নজর কাড়ে। এছাড়াও গীতা পাঠ, শুদ্ধ উচ্চারণ, বাচনভঙ্গি আমাদের আনন্দে উদ্বেলিত করে। এছাড়াও সকলের জানা আছে, সূর্যগিরি আশ্রম এতদ অঞ্চলে শিক্ষা-সংস্কৃতি-চিকিৎসা ও ধর্মের আলো ছড়িয়ে দিয়েছে। আমরা সকলে মিলে এ প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা স্বর্গীয় পণ্ডিত নিরোদ বরণ আচার্যের প্রতিষ্ঠিত পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের উত্তরোত্তর সফলতা কামনা করছি।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.