‎চ্যানেল ওম নিউজ ডেস্ক
‎বাঁশখালী পূজা উদযাপন পরিষদ এর উদ্যোগে গত ১২ই ডিসেম্বর শুক্রবার সনাতন সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় শ্রীশ্রী দুর্গা পূজা ও শ্রীশ্রী কালী পূজা পরবর্তী পুর্নমিলনী সভা ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্য মতবিনিময় সভা বাঁশখালী ঋষিমঠ ও মিশন মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে অনুষ্ঠিত হয়। পুর্নমিলনী ও মতবিনিময় সভার শুভ উদ্ভোধক ছিলেন শ্রীশ্রী অদ্বৈতানন্দ ঋষি মঠ ও মিশন,জলদি, বাঁশখালী এর অধ্যক্ষ, শ্রীমৎ স্বামী বিবেকানন্দ পুরী মহারাজ। মহতী অনুষ্ঠানের মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন শ্রীমৎ স্বামী অক্ষরানন্দ পুরী মহারাজ ও শ্রী মুকুন্দ ভক্তি দাস। পুর্নমিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি সুব্রত চৌধুরী। মহতী অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রকৌশলী সুধীর মল্লিক, সাবেক সভাপতি ও উপদেষ্টা এডভোকেট অনুপম বিশ্বাস, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ডাঃ অধরলাল চক্রবর্তী, উপদেষ্টা লায়ন শেখর দত্ত, সাবেক সভাপতি ডাঃ আশীষ কুমার শীল, সাবেক সভাপতি প্রদীপ গুহ। বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রণব কুমার দাশের সভাপতিত্বে বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রকৌশলী সঞ্জয় চক্রবতী মানিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ঝন্টু কুমার দাশ, সাগর দাশ, সাজু দাশ সাজিৎ, মাষ্টার সাগর সুশীল, মাষ্টার কাজল ঘোষ, দীপক দেব, সজল দাশ, অজিত সরকার, অমিত চক্রবতী, ডাঃ বিবরণ দাশ, রপুন সেন, অজয় সেন, এড শুভ সুশীল সহ বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দরা। এছাডাও বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ও আঞ্চলিক কমিটির পূজা উদযাপন পরিষদ এর নেতৃবৃন্দ। মহতী অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন বাঁশখালীর বিভিন্ন শিল্পীবৃন্দ। মহতী অনুষ্ঠানে সকল বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদ এর উপদেষ্টা, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মাননা প্রদান করা হয়।