বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের উদ্যোগে শ্রীমদ্ভগবদগীতা জয়ন্তী অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) ফটিকছড়ি উপজেলা সংসদের উদ্যোগে গীতা জয়ন্তী ফটিকছড়ি কেন্দ্রীয় লোকনাথ মন্দিরে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মানস চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাস্টার লিটন দে। অনুষ্ঠানে বক্তারা বলেন, ৫১৬০ বছর আগে কুরুক্ষেত্র রণাঙ্গনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্যরূপে অর্জুন আত্মসর্ম্পণ করার পর মোক্ষদা একাদশী তিথিতে অর্জুনকে উদ্দেশ্য করে বদ্ধজীবের উদ্ধারের জন্য এই পরম পবিত্র শ্রীমদ্ভগবদগীতার দিব্য বাণী দান করেছিলেন। এই দিবস আত্মজ্ঞান, ধর্মনীতি ও জীবনের সত্য উপলব্ধির এক মহান উৎস ছিল। গীতার শিক্ষা মানুষকে দৃষ্টিভঙ্গি বদলাতে সাহায্য করে, কর্মে মন দাও, ফলে নয়। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন ফটিকছড়ি কেন্দ্রীয় শ্রীশ্রী লোকনাথ মন্দিরের অধ্যক্ষ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক উত্তর জেলা সংসদের সিনিয়র সহ সভাপতি ও ফটিকছড়ি সংসদের উপদেষ্টা লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি রূপক দে, অজিত দে সুজন, মাস্টার লিটন দে, মাস্টার দেবাশীষ দেব, বাসক দেব, শ্রীবাস দাস বৈষ্ণব, উজ্জ্বল দে, সুভাষ দে, সাধন নাথ, সঞ্জয় দেবনাথ, প্রশান্ত দত্ত রায়, যিশু শীল, ড. তরুণ কুমার আচার্য কৃষ্ণ, মিটুন নাথ, পিন্টু শীল, সঞ্জয় সাহা, শয়ন নাথ, ঝুমুর সর্দার, সুমি চৌধুরী, আকাশ গোয়ালা, সুজিত দাশ প্রমুখ। এ সময় বাগীশিক ফটিকছড়ি সংসদের পক্ষ থেকে সূর্যগিরি আশ্রমের অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। গীতাজয়ন্তী উপলক্ষে গীতা / জ্যোতি এবং গীতা দর্পণ ৫০টি বই ফটিকছড়ি সংসদের গীতাফান্ডে প্রদান করা হয়।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.