নয়ন চন্দ্র শীল, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা কেন্দ্রীয় মহাশ্মশানে শ্রী গোপীনাথ দাস ব্রহ্মচারী মহারাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হিন্দু যুব পরিষদ সুবর্ণচর উপজেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার এই সাক্ষাতে সামাজিক ও ধর্মীয় কার্যক্রম নিয়ে মতবিনিময় হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা হিন্দু যুব পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হৃদয় সাহা ও সাধারণ সম্পাদক অনতু রায়। এ সময় আরো উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক সুজন সাহা ও সদস্য লিটন কাহার।

নেতৃবৃন্দ শ্রী গোপীনাথ দাস ব্রহ্মচারী মহারাজের আশীর্বাদ গ্রহণ করেন এবং আগামীতেও ধর্মীয় ও সামাজিক সেবামূলক কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।