সনাতনী সমাজের দশবিধ সংস্কার ব্যবস্থাপক স্বর্গীয় নির্মল কান্তি আচার্য্যের আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠিত
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.
Convert this news into a shareable image card instantly.
প্রকাশিত: 11:03 সকাল, 4 ডিসেম্বর 2025
চট্টগ্রাম বাঁশখালী থানার অন্তর্গত সাধনপুর রুদ্রপাড়া গ্রামনিবাসী বিশিষ্ট পন্ডিত এবং সনাতনী সমাজের দশবিধ সংস্কার ব্যবস্থাপক স্বর্গীয় নির্মল কান্তি আচার্য্যরে ১ ডিসেম্বর আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাশনাল এষ্ট্রোলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় শাখার পক্ষ হতে এবং বোয়ালখালী পোপাদিয়া বিপুলা সংস্কৃত কলেজের পক্ষ হতে দুইটি শোকাঞ্জলী প্রদান করা হয় স্বর্গীয় নির্মল কান্তি আচার্য্যের পুত্র পিপলু আচার্য ও বিপ্লব আচার্য্যকে। উক্ত শোকাঞ্জলী প্রদানে উপস্থিত ছিলেন ড. মাধবাচার্য্য, ড. অধ্যক্ষ এ আর আচার্য্য, স্বপন চক্রবর্তী, কার্তিক কুমার আচার্য্য, লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য বলাই, লায়ন পণ্ডিত সলিল আচার্য্য, সৈকত আচার্য্য, দীপক আচার্য্য, বিকাশ আচার্য্য, জয় আচার্য্য, রাজু আচার্য্য ও বিজয় আচার্য্য। বক্তারা বলেন, স্বর্গীয় নির্মল কান্তি আচার্য্য অত্যন্ত সমাজপ্রিয় এবং সংগঠনপ্রিয় ব্যক্তি ছিলেন। জীবনদশায় সর্বস্তরের মানুষের কাছে তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। প্রতিটি সন্তানের ইহলোক পরলোক সুখী হওয়ার জন্য যে আশীর্বাদের প্রয়োজন হয় তারা হচ্ছেন একমাত্র পিতা এবং মাতা। তাই প্রতিটি সন্তানের কর্তব্য মাতাপিতার জীবনদশায় মা বাবার সেবা করে সেই আশীর্বাদ অর্জন করা। তাহলেই ইহজগত ও পরজগতে সেই সন্তানের জীবন সার্থক। আমি আজকে স্বর্গীয় শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং স্বর্গীয় নির্মল আচার্য্যের আত্মার সদগতি পরম দয়ালের নিকট প্রার্থনা করছি।