চ্যানেল ওম নিউজ ডেস্ক
সিলেটের গোয়াইনঘাটে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকাল ৩টায় গোয়াইনঘাট কেন্দ্রীয় শিব-মন্দিরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ গোয়াইনঘাট শাখার আহ্বায়ক গোপাল কৃষ্ণ দে চন্দনের সভাপতিত্বে ও সদস্য সচিব দেবব্রত ভট্টাচার্য্যের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ চন্দ্র পাল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অরুন বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক হিরক দেব, সদস্য সুভাষ চন্দ্র পাল ছানা, নির্মলেন্দু পাল নান্টু, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক নিত্যানন্দ দাস। আরও উপস্থিত ছিলেন- নির্মল দে মণি, মাদব বিশ্বাস, শেরগুল গোঁসাই, সহদেব বিশ্বাস, হিরেন্দ্র পাত্র, নিখিলেশ পাত্র, সুশান্ত কুমার দাস, শিতাংশু মোহন দে, অলক রঞ্জন দাস, সুলাল দে, রণজিত চন্দ সন্তোষ, ওয়েলকাম লম্বা প্রমুখ। সম্মেলনে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে গোপাল কৃষ্ণ দে চন্দনকে সভাপতি, দেবব্রত ভট্টাচার্য্য ও ওয়েলকাম লম্বাকে সহ-সভাপতি, রণজিত চন্দ সন্তোষকে সাধারণ সম্পাদক, নির্মল কান্ত দে মণিকে যুগ্ম সম্পাদক, রণজিত দত্তকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে গোয়াইনঘাট উপজেলা শাখার আংশিক কমিটি গঠন করা হয়। আগামী ৩০ কার্য দিবসের মধ্যে গোয়াইনঘাট উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয় সম্মেলন থেকে।