শ্রীমৎ স্বামী অচ্যুতানন্দ পুরী মহারাজ এর প্রতিষ্ঠিত “আকাশবৃত্তি” অবলম্বনে ৩২ প্রহরব্যাপী মহোৎসবের সূবর্ণজয়ন্তী উৎযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
১৭-২০ ডিসেম্বর (বুধবার থেকে শনিবার) বাংলাদেশের নন্দিত কীর্তন সম্প্রদায়বৃন্দের পরিবেশনায় অহোরাত্র নামসংকীর্তন। ২১ ডিসেম্বর রোজ রবিবার মহানামযজ্ঞের পূর্ণাহুতি, সাধুসন্তু বিদায় ও অদ্বৈত-অচ্যুত মিশন রামপুর শাখা কর্তৃক শীতার্তের কম্বল বিতরণ। সূবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সহ-সভাপতি বাবু পলাশ ধর, সাধারণ সম্পাদক বাবু কৃষ্ণ ধর, সহ সাধারণ সম্পাদক বাবু রবি ধর, অর্থ সম্পাদক বাবু দোলন ধর, সহ অর্থ সম্পাদক বাবু রিতেন ধর ও সাংগঠনিক সম্পাদক বাবু রনি ধর ৭ দিনব্যাপী অনুষ্ঠানমালায় সকল সনাতনী তথা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি কামনা করেছেন। প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন মাস্টার কালীমোহন ধর।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.